মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
আরইউজে’র সভায় সাংবাদিক নেতৃবৃন্দ

সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চাই

সংবাদ বিজ্ঞপ্তি ৩০ মার্চ ২০২৬ ১০:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ৩০ মার্চ ২০২৬ ১০:১৭ অপরাহ্ন
সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চাই

সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালার দাবি জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা আজও পুরো স্বাধীন নয়, চাকরির জীবনের নিরাপত্তা নাই, অর্থনৈতিক মুক্তি নাই, ওয়েজবোর্ড অনুযায়ী প্রাপ্য বেতন নাই, অনেকে জুলুমের শিকার হয়েছেন। সেই জালিমের সুষ্ঠু বিচার নাই। পরিবারগুলোর নিরাপত্তা নাই। এত কিছুর মধ্যেও সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, এভাবে আর চলতে পারে না। এসব থেকে পরিত্রাণ চাই।


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার (৩০ মার্চ) রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)-এর উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন। বিকেলে আরইউজে’র কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।


রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আরইউজের সাবেক সভাপতি, রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক বিশিষ্ট কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সহ-সভাপতি মঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ হাবিলউদ্দিন হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান, নির্বাহী সদস্য সোহেল মাহবুব প্রমুখ। এতে অন্যদের মধ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।