সোমবার, জুন ২২, ২০২৬

সমাজ ও রাষ্ট্রকে শক্তিশালী করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ঈশ্বরদী প্রতিনিধি ৩০ মার্চ ২০২৬ ১০:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ৩০ মার্চ ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
সমাজ ও রাষ্ট্রকে শক্তিশালী করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সমাজ ও রাষ্ট্রকে শক্তিশালী করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। 


সোমবার (৩০ মার্চ) পাবনার ঈশ্বরদী প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় ও আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাতের সময় রাষ্ট্রপতি এ কথা বলেন।  সোমবার দুপুরে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে ঈশ্বরদীর সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রপতির এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় রাষ্ট্রপতি ঈশ্বরদী প্রেসক্লাব ও ঈশ্বরদীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের লেখনির প্রশংসা করে বলেন, ঈশ্বরদী আগে থেকেই উন্নত এলাকা।


জাতীয় পত্রিকার প্রতিনিধিদের দায়িত্ব পালনের পাশাপাশি ঈশ্বরদী থেকে বেশ কিছু সংবাদপত্র নিয়মিত প্রকাশিত হয়, তিনি এসব সংবাদপত্রেরও প্রশংসা করেন। তিনি বলেন, ঈশ্বরদীর সাংবাদিকরা তাদের পেশাদারিত্ব বজায় রেখে এভাবে কাজ করলে ঈশ্বরদীর আরো উন্নয়ন হবে। সময় পেলে তিনি আগামীতে ঈশ্বরদী প্রেসক্লাব পরিদর্শন করে আরো বেশি সময় ধরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার আশাবাদ ব্যক্ত করেন।


ঈশ্বরদী প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল মান্নান টিপুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য মোস্তাক আহমেদ কিরণ, এস.এম. রাজা, মাহাবুবুল হক দুদু, সেলিম সরদার, জাহাঙ্গীর হোসেন, শেখ ওয়াহেদ আলী সিন্টু, শেখ মেহেদী হাসান, ওহেদুজ্জামান টিপু, মহিদুল ইসলাম, শহীদুল্লাহ্ খান প্রমুখ।