সোমবার, জুন ২২, ২০২৬

নগরীতে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সিপিবি’র বিক্ষোভ সমাবেশ

সংবাদ বিজ্ঞপ্তি ৩০ মার্চ ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ৩০ মার্চ ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
নগরীতে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সিপিবি’র বিক্ষোভ সমাবেশ

আমেরিকার সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজশাহীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 


সোমবার (৩০ মার্চ) বিকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এ সভাপতিত্ব করেন রাজশাহী জেলা কমিটির সভাপতি কমরেড জুলফিকার আহমেদ গোলাপ। বক্তব্য দেন সাধারণ সম্পাদক কমরেড অজিত কুমার মন্ডল, সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড হুমায়ুন রেজা জেনু, জেলা কমিটির সদস্য কমরেড সেলিনা বানু, মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড অসীম সরকার লিটন, কমরেড মনিরুল ইসলাম, কমরেড সাদমান শামীম নিয়ন প্রমুখ। বক্তাগন অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের করা এই চুক্তি অবিলম্বে বাতিলের দাবি করেন।