সোমবার, এপ্রিল ২০, ২০২৬

পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু

এম এ আলম বাবলু,পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি: ৩১ মার্চ ২০২৬ ১২:০৫ অপরাহ্ন অন্যান্য
এম এ আলম বাবলু,পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি: ৩১ মার্চ ২০২৬ ১২:০৫ অপরাহ্ন
পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় খোকন ইসলাম (৩৫) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় শহরের হলদিবাড়ী রেলগেটের অদূরে এ দুঘটনা ঘটে। নিহত খোকন পার্বতীপুর পৌরসভার হলদিবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আ. মজিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাক প্রতিবন্ধী খোকন বিকাল ৫ টার দিকে হলদিবাড়ী এলাকায় তার বাবার দোকান থেকে বের হয়ে রেললাইন যেতে থাকে। পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের ৫শো মিটার দক্ষিণে  পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাথে তাঁর ধাক্কা লাগে। এতে প্রচণ্ড আঘাতে ছিটকে পড়ে  ঘটনাস্থলে তার মৃত্যু হয়।  খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশী আল আমিন জানান, খোকন শ্রবণ ও বাক প্রতিবন্ধী এবং খুব ভালো মানুষ ছিলেন। সে যেখানেই থাকুক না কেন নামাজের সময় হলে মসজিদে উপস্থিত হয়ে জামাতে অংশ গ্রহণ করতো।

এ বিষয়ে সরাসরি যোগাযোগ করা হলে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন,ট্রেনের ধাক্কায় মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে তাঁর পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।