সোমবার, জুন ২২, ২০২৬

নওগায় ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ৩১ মার্চ ২০২৬ ০২:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ৩১ মার্চ ২০২৬ ০২:৩৩ অপরাহ্ন
নওগায় ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (৩১ মার্চ) ৪০ মিনিটে নওগাঁর বদলগাছি থানার মথুরাপুর এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায় কে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি বদলগাছি থানার খুপশহরের মৃত সয়েবের ছেলে আকরাম হোসেন (২৩)।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আসামি আকরাম চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করতঃ নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। 

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, সে উল্লিখিত গাঁজা বিক্রয়ের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল।। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।