মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

জনবল সংকটে শিবগঞ্জ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প কার্যালয়

শিবগঞ্জ প্রতিনিধি ৩১ মার্চ ২০২৬ ০৯:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ৩১ মার্চ ২০২৬ ০৯:৫৬ অপরাহ্ন
জনবল সংকটে শিবগঞ্জ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প কার্যালয়

প্রায় এক যুগ ধরে অর্ধেকেরও কম জনবল দিয়ে ধুকে ধুকে চলছে শিবগঞ্জ উপজেলা  বরেন্দ্র বহুমুখী উন্নয়ন  প্রকল্পের  অফিস। এ অফিসে বিভিন্ন পদে ১৭ জন জনবলের স্থলে আছে মাত্র ৮জন। তার মধ্যেও আবার কয়েকজন অস্থায়ী ভিত্তিতে সাময়িক ভাবে কর্মরত আছেন। জনবল না থাকার কারণে নানা ধরণের অনিয়মও বাসা বেধেছে অফিসটিতে। 


অফিস সূত্রে জানা গেছে, অফিসে জনবল সংখ্যা হলো ১৭ জন। তার মধ্যে সহকারী প্রকৌশলী এক জন, উপসহকারী প্রকৌশলী তিন জন, মেকানিক পদে ছয় জন. ক্যাশিয়ার পদে এক জন, স্টোর কিপার পদে একজন, চালক পদে একজন, দারোয়ান পদে একজন, পিয়ন পদে একজন ও অফিস সহকারী পদে একজন। পদগুলির মধ্যে কর্মরত আছেন সহকারী প্রকৌশলী পদে একজন, উপসহকারী পদে দুই জন, মেকানিক পদে দুই জন, ক্যাশিয়ার পদে একজন, স্টোর কিপার পদে একজন ও চালক পদে একজন। শূন্য রয়েছে উপসহকারী প্রকৌশলী পদে একজন, মেকানিক পদে  চার জন, পিয়ন পদে একজন, অফিস সহকারী পদে একজন, কম্পিউটার পদে এক জন  ও দারওয়ান পদে একজন। 


২০১৯ সালের অনেক আগে থেকেই পদগুলি শূন্য রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা ও জানা গেছে জনসংকটের কারণে অফিসের কোন কাজই নিয়মমাফিক হচ্ছে না। 


এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নযন প্রকল্পের সহকারী প্রকৌশলী মোহা. শহিদুল ইসলাম জানান, আমরা জনবল সংকটের কথাউল্লেখ্য করে প্রতিমাসে ও প্রতিবছরে সংশ্লিষ্ট উর্র্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন আকারে জানিয়েছি। কেন্দ্রীয় অফিস থেকে কোন নিয়োগ না দেয়ায় শুন্য পদগুলি পূরণ হচ্ছে না। ফলে অফিসের বিভিন্ন কাজ ব্যাহত হচ্ছে। তবে কোন জনবল সংকটের কথা উল্লেখ্য করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো প্রতিবেদনের প্রমান দিতে পারেননি।