সোমবার, জুন ২২, ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে এনবিআইইউ’র উপাচার্যের সৌজন্যে সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি ৩১ মার্চ ২০২৬ ১০:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ৩১ মার্চ ২০২৬ ১০:০৪ অপরাহ্ন
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে এনবিআইইউ’র উপাচার্যের সৌজন্যে সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির(এনবিআইইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছায়েদুর রহমান।


সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের আসন্ন নবীন বরণ অনুষ্ঠান, ১ম কনভোকেশন আয়োজন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।