সোমবার, জুন ২২, ২০২৬

সরকারি খরচে এলো প্রবাসী শ্রমিকের লাশ

পত্নীতলা প্রতিনিধি ৩১ মার্চ ২০২৬ ১০:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা প্রতিনিধি ৩১ মার্চ ২০২৬ ১০:০৬ অপরাহ্ন
সরকারি খরচে এলো প্রবাসী শ্রমিকের লাশ

টাকার মেশিনটা অবশেষে মঙ্গলবার (৩১ মার্চ) বাড়িতে ফিরেছে। কিন্তু, পায়ে হেঁটে না! কফিনবন্দী (বাক্সে)। রায়হান আলী (৩১) এর সত্যি লাশ হয়ে ফিরলেন নিজ বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলায়। 


জানা যায়, নওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের মো: আব্দুল মজিদ এর একমাত্র ছেলে রায়হান আলী (৩১)। সৌদি আরবে শ্রমিকের কাজে নিয়োজিত ছিলেন। ঋণের বোঝা নিয়ে টাকা উপার্জন করতে প্রবাস পাড়ি দেন মা-বাবা ও স্ত্রী এবং শিশু পুত্র সন্তান দেশে রেখে। রায়হানের রহস্যময় মৃত্যু ঘটে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬। জানতে পারেন, পারিবারিক উপায়ে সৌদি আরব থেকে দেশে লাশ ফিরিয়ে আনার জন্য প্রায় ৫ লাখ টাকা খরচ হবে। পরে টাকার অভাবে লাশ দেশে আনা নিয়ে ওই পরিবারের মাঝে অনিশ্চয়তা তৈরি হয়। 


ঘটনাটি জানাজানি হলে পত্নীতলা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি নাদিব জুহী আল সাফী জানতে পারেন। অতঃপর, ওই শোকাহত পরিবারের সদস্যদের কাছে ছুটে যান সাফীসহ ছাত্র অধিকারের নেতৃবৃন্দ গত ১৯ মার্চ ২০২৬। 


এসময় ভুক্তভোগী পরিবারের সাক্ষাতে সরাসরি মুঠোফোনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নুরকে বিষয়টি জানায়। পরবর্তীতে ভিপি নুর আশ্বাস প্রদান করেন মৃত রায়হানের লাশ সকল আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরিয়ে আনা হবে।


এরপর শোকাহত পরিবারের নিকট সমবেদনা জানাতে ছুটে আসে নওগাঁ জেলা বিএনপির সাবেক সহসভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরী ও পত্নীতলা উপজেলা ছাত্রদলের (ভিপি) সাবেক নেতা আবু তাহের চৌধুরী (মন্টু)। তাঁরাও সহযোগিতার আশ্বাস দেন এবং প্রবাসী কর্মীর মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষে আবেদন প্রদান করেন।


সৌদি আরবে শ্রমিক হিসেবে গিয়েছিলেন রায়হান। পরে সরকারি খরচে মৃতদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। প্রতিমন্ত্রী ভিপি নূরের হস্তক্ষেপে অবসান হলো দীর্ঘ অপেক্ষার প্রহর।  অবশেষে দেশে ফিরেন সৌদি প্রবাসীর নিথর দেহ। শোকাহত পরিবারের মাঝে লাশ পেয়ে সান্তনা পান।


প্রবাসে মৃত্যুর ঘটনায় সন্তানের মরদেহ পরিবারের কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা ও সার্বিক সহযোগিতা করার জন্য সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করেন। এসময় সরকারি খরচে লাশ ফিরিয়ে আনার বিষয়ে সার্বিক সহযোগিতার জন্যে উপজেলা ছাত্র অধিকারের সাবেক নেতা নাদিবকে স্থানীয় এলাকাবাসী সাধুবাদ জানাচ্ছে। 


উল্লেখ্য, নিহত পরিবারসহ ছাত্রনেতা নাদিব ঢাকায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আইনগত পদক্ষেপ গ্রহণ ও অ্যাম্বুলেন্সের মাধ্যমে লাশ বাড়িতে পৌঁছে দিতে সশরীরে অবদান রাখেন। 


মঙ্গলবার (৩১ মার্চ) ভোর ৫টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্স রায়হানের মরদেহ নিজ বাড়ি উপজেলার সংকরপুর গ্রামে পৌঁছে। সকাল ১০টায় রায়হানের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় সরাসরি ছাত্রনেতা নাদিবের মুঠোফোন যোগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নুর বক্তব্য রাখেন। তা সাউন্ড বক্সের মাধ্যমে প্রচারকালে ভিপি নূর সরকারের পক্ষে সহযোগিতা করার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। 


পত্নীতলা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি নাদিব জুহী আল সাফী ব্যক্তি উদ্যোগে নিহত রায়হানের শিশু পুত্রকে আর্থিক অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতে নানা রকম সহযোগিতার আশ্বাস দেন। 


পত্নীতলা উপজেলা ছাত্রদলের (ভিপি) সাবেক নেতা আবু তাহের চৌধুরী (মন্টু) জানাযায় বক্তব্য দেন। তিনিও অসহায় পরিবার ও নিহতের একমাত্র শিশু পুত্রকে সহযোগিতা করার আশ্বাস দেন। এরপর পারিবারিক কবরস্থানে নিহত রায়হানের লাশ দাফন সম্পন্ন হয়।