সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহীতে সাড়ে ১২ কেজি গান পাউডার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ০১ এপ্রিল ২০২৬ ০১:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০১ এপ্রিল ২০২৬ ০১:১১ অপরাহ্ন
রাজশাহীতে সাড়ে ১২ কেজি গান পাউডার উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সাড়ে ১২ কেজি গান পাউডার ও ২ কেজি ১৪০ গ্রাম কাঁচের গুড়া উদ্ধার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে এই বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) দুপুরে র‌্যাব থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার বিজয়নগর এলাকায় এ অভিযান চালায়। সেখানে একটি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগ ও একটি লাল রঙের শপিং ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। পরে ব্যাগগুলো তল্লাশি করা হলে সেগুলোর ভেতর থেকে বিস্ফোরক তৈরির এসব উপকরণ পাওয়া যায়।

র‌্যাবের ধারণা, এগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল। উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে র‌্যাব।