রাজশাহী এসোসিয়েশনের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত, বিদায়ী ডিসিকে সংবর্ধনা
রাজশাহী এসোসিয়েশনের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রাজশাহী এসোসিয়েশনের সভাপতি আফিয়া আখতার। সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম ও বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে বিদায়ী জেলা প্রশাসক আফিয়া আখতারকে ফুল দিয়ে সংবর্ধনা জানান এসোসিয়েশনের সদস্যরা। এ সময় উপস্থিত সদস্যরা তাঁর দায়িত্বকালীন কর্মসম্পাদন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও এসোসিয়েশনের সহ-সভাপতি সবুর আলী, এসোসিয়েশনের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম, নির্বাহী সদস্য হাসেন আলী, লিয়াকত আলী, আকবারুল হাসান মিল্লাত, আব্দুর রশিদ প্রমুখ।
উল্লেখ্য, রাজশাহীসহ দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহীর নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম। একই দিনে বিদায়ী জেলা প্রশাসক আফিয়া আখতারকে বদলি করা হয়।