সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহীতে ফেব্রুয়ারি ও মার্চ মাসে ১৫ নারী ও শিশু নির্যাতন

সংবাদ বিজ্ঞপ্তি ০১ এপ্রিল ২০২৬ ১০:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০১ এপ্রিল ২০২৬ ১০:০৬ অপরাহ্ন
রাজশাহীতে ফেব্রুয়ারি ও মার্চ মাসে ১৫ নারী ও শিশু নির্যাতন

রাজশাহীতে ফেব্রুয়ারি ও মার্চ মাসে ১৫ নারী ও শিশু নির্যাতন হয়েছে। এমন তথ্য নিশ্চিত করেছে উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)।


লফস সংস্থার ডকুমেন্টেশন সেল থেকে রাজশাহীর প্রচারিত দৈনিক পত্রিকার সংবাদের ভিত্তিতে নিয়মিত নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি প্রকাশ করে। লফস মনে করে অত্র অঞ্চলে নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি বিভিন্ন মাত্রায় অবনতি ঘটছে। যৌতুক ও পরকীয়ার কারনে অধিকাংশ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে বিদেশি কিছু টিভি সিরিয়াল পরকিয়াকে উৎসাহিত করছে। এছাড়া পারিবারিক কলহ ও প্রেম ঘটিত কারনে হত্যা-আত্মহত্যা ও অমানবিক নির্যাতনের মতো ঘটনা ঘটছে।


বিষয়গুলো কারও জন্য সুখকর নয়। মার্চ মাসে অমানবিক কিছূ ঘটে যাওয়া ঘটনার চিত্র-,বাঘমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকার ৮ বছর বয়সী এক শিশু বলাৎকারের শিকার, পবা উপজেলায় দর্শন পাড়া ইউনিয়নের বিল ধরমপুর এলাকায় আদিব আহনাফ (১১) নামে এক শিশুকে হত্যা, তানোর উপজেলার ৬ নম্বর কামারগা ইউনিয়নের দূর্গাপুর পশ্চিমপাড়া গ্রামে মুনিরা খাতুন(১৮) নামে এক কিশোরীর আত্নহত্যা,


তানোর পৌর শহরের গোকুল গ্রামে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের চেষ্ঠার অভিযোগ এক ব্যবসায়ীর বিরুদ্ধে, গোদাগাড়ী উপজেলার রাজবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক আহাদুজ্জামান নাজিম নামের নামের এক শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, রাজশাহী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগম নির্যাতনের শিকার, নগরীর লক্ষèীপুর কাদের মন্ডলের মোড়ে রেজিনা সরকার পাখি (২১) নামে এক নারীর আত্ম্যহত্যা,


গোদাগাড়ীতে মাদকাসক্ত যুবকের হাতে মা শরীফা বেগম  ও বোন ডালিয়া ( ৩৫) নির্যাতনের শিকার, তানোর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের রওশানআরা (৪৫) নামে এক নারীর আত্নহত্যা, নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের কয়েরদাড়া খ্রিস্টান পাড়ায় দীর্ঘদিন ধরে এক নারী যৌন হয়রানির শিকার, এক নারীকে যৌন হয়রানীর অভিযোগ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে, পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে সেহেরা বেগম (৬০) নামে এক বৃদ্ধার আত্নহত্যা, বাঘায় পূর্ব শত্রুতার হামলায় দুই নারী নির্যাতনের শিকার। ঘটনাগুলো সকলের জন্য উদ্বেগজনক। 


লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায়। রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক। রাজশাহী অঞ্চলে নারী-শিশু নির্যাতন সহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি বলেন অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানান।