সোমবার, জুন ২২, ২০২৬

ভোলাহাটে ১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ০২ এপ্রিল ২০২৬ ০৩:০১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ০২ এপ্রিল ২০২৬ ০৩:০১ অপরাহ্ন
ভোলাহাটে ১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত। ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয় আয়োজিত ২ এপ্রিল বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে বিদ্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে সন্ন্যাসীতলা মেডিকেল মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহীন মাহমুদ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিনের সভাপতিত্বে এবং অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক বি.এম রুবেল আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক দিলারা খাতুন, অভিভাবক রবিউল ইসলাম পলাশ, শেফালি বেগম। এসময় বিশ্ব অটিজম সচেতনতা দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন উপস্থিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে উদযাপিত ক্রিড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।