সোমবার, জুন ২২, ২০২৬

দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়া এসিল্যান্ড প্রত্যাহার

সোনার দেশ ডেস্ক ০৩ এপ্রিল ২০২৬ ১২:১৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৩ এপ্রিল ২০২৬ ১২:১৭ অপরাহ্ন
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়া এসিল্যান্ড প্রত্যাহার
সংগৃহীত ছবি

দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার ঘটনায় কুমিল্লার চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ফয়সাল আল নূরকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। 

তাকে পরবর্তী পদায়নের জন্য সিলেট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে তাকে প্রত্যাহার করে। 

বুধবার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

জমির নামজারি সংক্রান্ত একটি ঘটনায় দুই সাংবাদিক ওই এসিল্যান্ডের কাছে গেলে এক পর্যায়ে তাদের একজন মোবাইল বের করে ভিডিও ধারণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে দুই সাংবাদিককে হাতকড়া থানায় নেওয়া হয়।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন