সোমবার, জুন ২২, ২০২৬

সিরাজগঞ্জে সড়ক বিভাজকে ধাক্কা দিল বাস, নিহত ৩

সোনার দেশ ডেস্ক ০৩ এপ্রিল ২০২৬ ০৮:২৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৩ এপ্রিল ২০২৬ ০৮:২৫ অপরাহ্ন
সিরাজগঞ্জে সড়ক বিভাজকে ধাক্কা দিল বাস, নিহত ৩
দুর্ঘটনা কবলিত বাস।

বগুড়া-যমুনা সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জের কামারখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়ক বিভাজকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় বাসটির চালকসহ তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন।


শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার হোরগাতী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। 


যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক বিভাজকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়। এ ঘটনায় বাসটির অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছেন।


তথ্যসূত্র: রাইজিংবিডি