রবিবার, জুন ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৩ এপ্রিল ২০২৬ ০৯:৩৩ অপরাহ্ন স্বাস্থ্য
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৩ এপ্রিল ২০২৬ ০৯:৩৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মাসুদা খাতুন নামে ২ বছর চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে হাসপাতালে চিকিৎসা শুরুর পরপরই মারা যায় সে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা রুমালী খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।


এদিকে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১২ শিশু। মৃত মাসুদা খাতুন সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুরের মো. নইমুরের মেয়ে। 


চিকিৎসক রুমালী খাতুন বলেন, শুক্রবার সকাল ৯ টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় শিশু মাসুদাকে। তার অবস্থা গুরুতর ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তির জন্য হাসপাতালের ওয়ার্ডে পাঠানো হয়। ওয়ার্ডে পৌঁছার আগেই মারা যায় সে। 


এদিকে হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এ নিয়ে মোট ৪৬ জন হামের উপসর্গ নিয়ে শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আর গত তিন মাসে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৩৪৯ শিশু।