সোমবার, আগস্ট ২৪, ২০২৬

ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫: পেন্টাগন

সোনার দেশ ডেস্ক ০৪ এপ্রিল ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৪ এপ্রিল ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন
ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫: পেন্টাগন
ফাইল ছবি

ইরানের সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৬৫ জন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী, শুক্রবার (০৩ এপ্রিল) পর্যন্ত ইরানের সঙ্গে যুদ্ধে অন্তত ১৩ জন সৈন্য নিহত এবং আরও ৩৬৫ জন আহত হয়েছেন।

শুক্রবার ভূপাতিত দুটি যুদ্ধবিমানের সৈন্যরা এই সংখ্যার অন্তর্ভুক্ত কি না, তা স্পষ্ট নয়।

পেন্টাগন জানিয়েছে, আহতদের মধ্যে ২৪৭ জন মার্কিন সেনাবাহিনী, ৬৩ জন নৌবাহিনী, ১৯ জন মেরিন এবং ৩৬ জন বিমান বাহিনীর সদস্য রয়েছেন।

তথ্যসূত্র: আল-জাজিরা,, বাংলানিউজ