ইদ বকশিসের কথা বলে হত্যা: সিরাজগঞ্জে বিএনপি নেতার স্বীকারোক্তি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ইদের বকশিস দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার মামলায় বিএনপি নেতা সাইফুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার বিকালে শাহজাদপুর চৌকি আদালতের বিচারক মো. মোসলেম উদ্দীনের খাস কামরায় তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এরপর তাকে জেলহাজতে পাঠানো হয়।
শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, শুক্রবার রাতে রংপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তথ্যসূত্র: বিডিনিউজ