কেশরহাটে রহমান ফিলিংস্টেশনে দায়িত্বরত পুলিশকে ঢিল মেরে অর্থদণ্ড দিলেন গ্রাহক
শনিবার (৪ এপ্রিল) বিকেলে মেসার্স রহমান ফিলিংস্টেশনে দায়িত্বরত পুলিশকে উস্কানিমূলকমূলক ঢিল মারার অপরাধে এক গ্রাহকে ঘটনাস্থলেই ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মোমিনুল ইসলাম। তিনি উপজেলার পালশা গ্রামের আবেদ আলীর ছেলে।
এদিকে মোহনপুরের কেশরহাটে মেসার্স রহমান ফিলিংস্টেশন গ্রাহকদের জালানি তেলের চাহিদা পুরণের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পাম্প কর্তৃপক্ষের দায়িত্বশীলতায় গ্রাহকদের মাঝে অনেকটায় স্বস্তি ফিরেছে। বাণিজ্যিক লোকসানের মাঝেও নিরবিচ্ছিন্ন গ্রাহক সেবায় অবদান রাখছে তেল সরবাহকারি এ প্রতিষ্ঠানটি।
মেসার্স রহমান ফিলিং স্টেশনের মালিক মিজানুর রহমান জানান, বানিজ্যিক লোকসান গুনেও নিরবচ্ছিন্নভাবে তেল সরবরাহের আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছি।
নির্ধারিত নিয়মে তেল বিতরণ চলছে। গ্রাহক চাহিদা পূরণে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত মূল্যে তেল সরবরাহে লোকবল বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নে প্রতিষ্ঠানকে লোকসান গুণতে হচ্ছে। এর পরও কিছুটা সমালোচনা রয়েছে। এমনটা থাকতেই পারে। তবে আমরা সর্বাত্মক গ্রাহক সেবায় অটল থাকবো ইনশাআল্লাহ।
এখানে দায়িত্বরত ট্যাগ অফিসার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম বিভ্রান্তকর অপপ্রচার ছড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান।