দুর্গাপুরে গোপনে অধিক মূল্যে পেট্রোল বিক্রির দায়ে ৩০ হাজার টাকা অর্থদণ্ড
দুর্গাপুর উপজেলার আলিপুর বাজারে জ্বালানি তেল পেট্রোল অধিক মূল্যে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শনিবার ( ৪ এপ্রিল) সকালে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই অভিযানে প্রায় ৫০০ (পাঁচশত) লিটার পেট্রোল তেল মজুদ অবস্থায় পাওয়া যায়। যা তাৎক্ষণিকভাবে উপস্থিত ক্রেতাদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।
এ সময় অধিক মূল্যে তেল বিক্রি ও অবৈধভাবে তেল মজুদ করার অপরাধে ব্যবসায়ী আব্দুস সাত্তার কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।
স্থানীয় সূত্রে জানা যায়, আলীপুর বাজার নান্দিগ্রাম রোডে আব্দুস সাত্তারের জ্বালানি তেলের দোকানে গোপনে ২৫০ টাকা লিটার পেট্রোল তেল বিক্রি করছিলো।
পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়। এ সময় উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
ব্যবসায়ী আব্দুস সাত্তারের দোকানে ৫০০ লিটার জ্বালানি তেল মজুদ পায়। পরে সেই তেলগুলো সরকারি মূল্যে বিতরণ করা হয়। সেই সাথে ব্যবসায়ের ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।