সোমবার, জুন ২২, ২০২৬

রামেক হাসপাতালে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ০৫ এপ্রিল ২০২৬ ১২:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৫ এপ্রিল ২০২৬ ১২:৪৮ অপরাহ্ন
রামেক হাসপাতালে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে ৪০ শিশুর মৃত্যু হলো। হাম উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি আছে ১২৫ শিশু।


রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টায় রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস এসব তথ্য জানান। তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মারা গেছে দুই শিশু। এই ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২৪ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৩৬ জন রোগী। বর্তমানে রামেক হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ১২৫ শিশু ভর্তি আছে। 


রামেক হাসপাতালের মুখপাত্র বলেন, আইসিইউ বেডের চাপ কমাতে সাময়িকভাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ১০টি শয্যা ব্যবহার করা হবে। হাম উপসর্গ নিয়ে থাকা সব রোগীকে সেখানে নিয়ে যাওয়া হবে। রামেক হাসপাতালের ১২টি শয্যা হাম উপসর্গ রোগীদের জন্য ব্যবহার করা হচ্ছে। এছাড়াও রোগীদের জন্য আলাদা আইসোলেশন করা হয়েছে। রোগীর চাপ বাড়তে থাকলে আইসোলেশন বাড়ানো হবে।