বাঘায় সিএনজি চালকসহ ৪ জনকে ভূটভটি চাপাঁয় হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার
রাজশাহীর বাঘা থানার ৯ মার্চ সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুরে সিএনজিকে বাঘা থেকে ছেড়ে আসা ভটভটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয় এবং হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মৃত্যুবরণ করেন। এ ঘটনায় বাঘা থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
র্যাব-৫, সদর কোম্পানী, রাজশাহী এর আভিযানিক দল গোপন সংবাদ এর ভিত্তিতে রোববার (৫ এপ্রিল) বেলা ১২:৪০ ঘটিকায় রাজশাহীর শাহমখদুম থানার সিটিহাট মোড় এলাকায় অভিযান চালিয়ে উল্লিখিত হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। ধৃত আসামী চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার নিমতলার কৃদ্দৃস আলীর ছেলে আলমগীর (৩৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহী জেলার বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।