সোমবার, জুন ২২, ২০২৬

পাম্পে পুলিশ পরিচয়ে তেল নিতে গিয়ে যুবকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক ০৬ এপ্রিল ২০২৬ ১২:৩২ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৬ এপ্রিল ২০২৬ ১২:৩২ পূর্বাহ্ন
পাম্পে পুলিশ পরিচয়ে তেল নিতে গিয়ে যুবকের জরিমানা

রাজশাহী নগরীর একটি পেট্রোল পাম্পে পুলিশের ভুয়া পরিচয় ব্যবহার করে তেল নিতে গিয়ে জরিমানা করা হয়েছে এক যুবককে। এছাড়াও পাম্পে ওই যুবক নিয়ম ভঙ্গ করে তেল নেওয়ার চেষ্টা করেন। 


রোববার (৫ এপ্রিল) দুপুর পৌনে একটার দিকে নগরীর কুমারপাড়া এলাকার গুল গফুর পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর।


দণ্ডপ্রাপ্ত যুবকের নাম তৌহিদুর রহমান (২৯)। তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার মোবারক হোসেনের ছেলে। তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও জরিমানা অনাদায়ে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত তৌহিদুর রহমান পুলিশের ভুয়া পরিচয় ধারণ করে গুল গফুর পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে আসেন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় ঘটনাস্থলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর নামের ওই যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।