মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পত্নীতলা প্রতিনিধি ০৬ এপ্রিল ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা প্রতিনিধি ০৬ এপ্রিল ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ন
পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নওগাঁর পত্নীতলায় ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র-প্রান্তিক পর্যায়ের ৭ হাজার ৪ জন কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আউশ, পাট, তিল ও মুগবীজ এবং সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


রোববার (৫ এপ্রিল) দুপুরে পত্নীতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে ইউএনও আলীমুজ্জামান মিলন উক্ত কর্মসূচির উদ্বোধন করেন। 


অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- পত্নীতলা উপজেলা কৃষি অফিসার সোহারাব হোসেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো.মশিউর রহমান, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ। 


উল্লেখ্য, উক্ত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নজিপুর পৌরসভাসহ উপজেলার ১১ টি ইউনিয়ন পর্যায়ের মোট ৭ হাজার ৪ জন উপকারভোগী কৃষক বিভিন্ন বীজ ও সার পাচ্ছেন।