মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

কিশোরগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত

সোনার দেশ ডেস্ক ০৬ এপ্রিল ২০২৬ ১২:২৩ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৬ এপ্রিল ২০২৬ ১২:২৩ অপরাহ্ন
কিশোরগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত
কিশোরগঞ্জের ভৈরবে রবিবার রাত পর্যন্ত সংঘর্ষ চলে দুই পক্ষের মধ্যে।

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলতে না দেওয়াকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। 

রোববার (৫ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত পৌর শহরের ঘোড়াকান্দা এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় কয়েকটি দোকান ও বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোড়াকান্দা বালুর মাঠে ক্রিকেট খেলছিল মসজিদ পাড়ার ছেলেরা। একই এলাকার পলাশের মোড়ের ছেলেরা ফুটবল খেলতে চাইলে বাধা দেয় মসজিদ পাড়ার ছেলেরা। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যা হয়ে গেলে টর্চলাইট জ্বালিয়ে রাত ৯টা পর্যন্ত সংঘর্ষ অব্যহত রাখে উভয় পক্ষের লোকজন।

ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, ‍“পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অভিযোগের ভিত্তিতে বাড়ি এবং দোকান ভাঙচুরসহ সব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

তথ্যসূত্র: রাইজিংবিডি