সোমবার, জুন ২২, ২০২৬

মুক্তিযোদ্ধাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সংবাদ বিজ্ঞপ্তি ০৬ এপ্রিল ২০২৬ ১০:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৬ এপ্রিল ২০২৬ ১০:০৭ অপরাহ্ন
মুক্তিযোদ্ধাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
নবাগত জেলা প্রশাসককে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা

মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকেল ৩টায় জেলা প্রশাসনের হলরুমে মুক্তিযোদ্ধাদের সাথে রাজশাহীতে নবাগত জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 


সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর কমান্ডের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছায় জেলা প্রশাসককে অভিনন্দন জানায়। এসময় উপস্থিত ছিলেন জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সদস্য সচিব মাসুদ হোসেন, মহানগর ইউনিটের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মতিউর রহমান,


জেলা সাবেক ডেপুটি কমান্ডার ও মুক্তিযুদ্ধ’ ৭১ (কানপাড়া) মহাসচিব বীর মুক্তিযোদ্ধা কে.এম.এম. ইয়াছিন আলী মোল্লা, জয়েন্ট সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা আহম্মেদ আলী প্রাং, জেলা সাবেক ডেপুটি কমান্ডার ও বর্তমান সদস্য বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, জেলা সদস্য বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা তৈবুর রহমান, জেলা সাবেক সহকারী কমান্ডার (দপ্তর) বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বোয়ালিয়া থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার জামাল উদ্দীন, পবা উপজেলা কমান্ডার এমদাদুল হক,


বাগমারা উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান, দূর্গাপুর উপজেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ (ইনসান আলী), মোহনপুর উপজেলা কমান্ডার ও জেলা সদস্য বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সহ জেলা ও মহানগর কমান্ডের বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা।


জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাদের সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।