জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে গোমস্তাপুরে র্যালি
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র্যালি বের করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে এই র্যালি আয়োজন করে উপজেলা প্রশাসন। র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি, উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরীসহঅন্যরা।