মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

লালপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

লালপুর প্রতিনিধি ০৬ এপ্রিল ২০২৬ ১০:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
লালপুর প্রতিনিধি ০৬ এপ্রিল ২০২৬ ১০:১৪ অপরাহ্ন
লালপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।


সোমবার (৬ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন।


এসময় বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সদস্যসচিব হারুনুর রশিদ পাপ্পু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল্লাহ প্রমূখ। 


মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়। 


এর আগে ‘ক্রীড়ায় হবে সেতুবন্ধন করবো বাধা দূরীকরণ’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।