মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ০৬ এপ্রিল ২০২৬ ১০:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৬ এপ্রিল ২০২৬ ১০:১৯ অপরাহ্ন
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে পবা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী জেলার দুর্গাপুর থানার গৌরিহার গ্রামের মো: রহেদ আলীর ছেলে মো: রায়হান আলী (৩১)। 


রোববার (৫ এপ্রিল) রাত আনুমানিক ১১ টায় পবা থানার চকপারিলা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রায়হানকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।