মোহনপুর থানায় নবাগত ওসি মিজানুর রহমানের যোগদান
রাজশাহীর মোহনপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ মিজানুর রহমান। সোমবার (৬ এপ্রিল) অপরাহ্নে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
জানা গেছে, মিজানুর রহমান ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা থেকে প্রশিক্ষণ শেষে সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
দায়িত্ব পালনের ধারাবাহিকতায় তিনি মোহনপুর থানায় যোগদান করেন।
পাবনা জেলার এই অভিজ্ঞ কর্মকর্তা দায়িত্ব গ্রহণের পর মোহনপুর থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ দমন জোরদার এবং জনগণের মাঝে আস্থা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
স্থানীয়দের প্রত্যাশা, তার নেতৃত্বে মোহনপুর থানা আরও কার্যকর, সেবামুখী ও জনবান্ধব হয়ে উঠবে।