রবিবার, জুন ২১, ২০২৬

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

সোনার দেশ ডেস্ক ০৭ এপ্রিল ২০২৬ ০৯:২১ অপরাহ্ন শিক্ষা
সোনার দেশ ডেস্ক ০৭ এপ্রিল ২০২৬ ০৯:২১ অপরাহ্ন
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
ফাইল ছবি

৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন জানান, লিখিত পরীক্ষায় ৩ হাজার ৬৩১ জন উত্তীর্ণ হয়েছেন।


মঙ্গলবার (৭ এপ্রিল) এ পরীক্ষার ফল প্রকাশিত হয়।


গত ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ ৮টি বিভাগীয় লিখিত পরীক্ষা শহরে অনুষ্ঠিত হয়। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।


৪৭তম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা গত বছরের ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়।


 ২৮ সেপ্টেম্বর। ফলাফল প্রকাশ করা হয়েছে এতে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৪৪ জন।


তথ্যসূত্র: বাংলানিউজ