সোমবার, জুন ২২, ২০২৬

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি ০৭ এপ্রিল ২০২৬ ০৯:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৭ এপ্রিল ২০২৬ ০৯:৫১ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে মঙ্গলবার (৭ এপ্রিল) নগর ভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ।


রাসিক প্রশাসক মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপশহর মডেল মসজিদ কমিটির সদস্যবৃন্দ, রাজশাহী ওষুধ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সমাজসেবা রাজশাহীর শিশু পূর্ণবাসন কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ, আর্ট কলেজের শিক্ষার্থীবৃন্দ, নেসকোর প্রতিনিধি, হযরত শাহ্ মখদুম রপোশ (রহ.) দরগাহ্ ওয়াকফ এস্টেট ও দি মখদুম ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, এসবিএসি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।