নগরীতে ৩৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি অপারেশন দল বুধবার (৮ এপ্রিল) ভোর ৪:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর বড় বনগ্রাম শেখপাড়া এলাকা থেকে ৩৩ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত আসামী শাহমখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়ার নিমাই সরকারের ছেলে শ্রী রাম সরকার ওরফে রাম (২৯)। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ড জব্দ করা হয়। খবর বিজ্ঞপ্তির।
সূত্রমতে, ধৃত আসামী জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও বিক্রয়ের কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় মামলা প্রক্রিয়াধীন।