সোমবার, জুন ২২, ২০২৬

জয়পুরহাটে অবৈধ তেল মজুদ দায়ে ও ট্রাফিক বিধি লঙ্ঘনের দায়ে ১২,৭০০ টাকা জরিমানা

সংবাদ বিজ্ঞপ্তি ০৮ এপ্রিল ২০২৬ ০২:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৮ এপ্রিল ২০২৬ ০২:১২ অপরাহ্ন
জয়পুরহাটে অবৈধ তেল মজুদ দায়ে ও ট্রাফিক বিধি লঙ্ঘনের দায়ে ১২,৭০০ টাকা জরিমানা

র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল জয়পুরহাট সদর থানার মেসার্স জামালগঞ্জ ফিলিং স্টেশনে অবৈধ তেল মজুদ এবং বেপরোয়া মোটরসাইকেল চালানোর দায়ে পাকারমাথা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৩ হতে ৫ ঘটিকা পর্যন্ত উল্লিখিত প্রতিষ্ঠানে ব্রাম্যমান আদালত পরিচালিত হয়। র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের অপারেশন দল এবং জয়পুরহাট সদও থানার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম তানভীর উল আলম, মোবাইল কোর্ট চালিয়ে মামলা নম্বর- ৪৪, তারিখ-৭ এপ্রিল ধারা- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ মূলে অবৈধ তেল মজুত করার কারনে মেসার্স জামালগঞ্জ ফিলিং স্টেশন, সদর, জয়পুরহাট এর মালিক/ম্যানেজার আজিজুল হক‘কে ১০,০০০/-টাকা এবং ০৪ টি মোটরসাইকেল চালক ট্রাফিক আইন বিধি না মানায় মামলা নম্বর - ৪১, ৪৩, ৪০ ও ৪২, তারিখ-০৭/০৪/২০২৬ ইং,  ধারা- সড়ক পরিবহন আইন ২০১৯ এর ৯২/৭২/৮৬ মূলে  যথাক্রমে ০১। মুশফিক (১৯) কে ১০০০/- টাকা, ০২। মোঃ ইমরান (৩২)কে ১০০০/- টাকা, ০৩। মোঃ শহিদুল ইসলাম (৩৯) কে ৫০০/- টাকা এবং ০৪। সিয়াম হায়দার (২০)‘কে ২০০/- টাকাসহ সর্বমোট (১০,০০০+২৭০০)=১২৭০০/-(বার হাজার সাতশত) টাকা জরিমানা করে জরিমানাকৃত অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়।