সোমবার, জুন ২২, ২০২৬

রামেক হাসপাতালে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ০৮ এপ্রিল ২০২৬ ০৩:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৮ এপ্রিল ২০২৬ ০৩:০৮ অপরাহ্ন
রামেক হাসপাতালে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৩ শিশু এই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় রাজশাহী মেডিকেল হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ২৩ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১০ জন রোগী। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যুবরণ করেছে।

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩৩ জন। এখন পর্যন্ত এই উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৪৫২ জন রোগী। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৪৬ জনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, হামের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সময়মতো টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। পাশাপাশি দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা দিতে হবে আক্রান্ত শিশুদের।#