মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু

সোনার দেশ ডেস্ক ০৮ এপ্রিল ২০২৬ ০৯:০৫ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৮ এপ্রিল ২০২৬ ০৯:০৫ অপরাহ্ন
যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পর সেখান দিয়ে প্রথম দুটি জাহাজ চলাচল করেছে। মঙ্গলবার মেরিটাইম মনিটর মেরিন ট্রাফিক এই তথ্য নিশ্চিত করেছে।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেরিন ট্রাফিক জানায়, গ্রিসের মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার এনজে আর্থ আন্তর্জাতিক মান সময় (ইউটিসি) সকাল ৮টা ৪৪ মিনিটে প্রণালিটি অতিক্রম করেছে। এর আগে ভোর ৫টা ২৮ মিনিটে ইরানের বন্দর আব্বাস থেকে রওনা হওয়া লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ডেটোনা বিচ সকাল ৬টা ৫৯ মিনিটে এই জলপথটি পার হয়।


উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আল্টিমেটাম এবং তীব্র উত্তেজনার পর সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির অধীনেই এই গুরুত্বপূর্ণ জলপথটি উন্মুক্ত করলো ইরান। বিশ্বের মোট তেল সরবরাহের একটি বড় অংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।


তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল, বিডিনিউজ