মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি ০৮ এপ্রিল ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৮ এপ্রিল ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে বুধবার (৮ এপ্রিল) নগর ভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ।


রাসিক প্রশাসক মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এ্যাসোসিয়েশন, রাজশাহী (রেডা) এর সভাপতি তৌফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক আ.স.ম মিজানুর রহমান কাজী, সহ-সভাপতি খন্দকার তাজুল ইসলাম, কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মেজবাউল বারী সওদাগর সহ অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষাবোর্ড চেয়ারম্যান, এমকেএস স্পোর্টস, রেশম উন্নয়ন বোর্ড, চাঁপাইনবাবগঞ্জ মিল মালিক সমিতি, জননী গ্রন্থাগার, রওজাতুস সালেহিন লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা, হেতেমখাঁ গোরস্থান মসজিদ কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।