মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

তানোরে শিক্ষক-কর্মচারিদের মাঝে চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক ০৮ এপ্রিল ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৮ এপ্রিল ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন
তানোরে শিক্ষক-কর্মচারিদের মাঝে চেক বিতরণ

বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহী তানোর উপজেলা শাখার উদ্যোগে অবসরকালীন শিক্ষক-কর্মচারিদের মাঝে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় তানোর উপজেলার কলমা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার আহ্বায়ক  হজরত আলী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা রাশিসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাহাবুদ্দীন এবং বারী’র সদস্য সচিব মো. সাহাদত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা শাখা বারী’র সভাপতি মো. আহসান হাবিব।


প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক বলেন, আমিও একসময় শিক্ষকতা করেছি। শিক্ষকতা একটি অত্যন্ত সম্মানজনক ও মর্যাদাপূর্ণ পেশা। বর্তমান সময়ে শিক্ষকরা ধীরে ধীরে আদর্শ ও নৈতিকতা থেকে বঞ্চিত হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। যতদিন যাচ্ছে, সমাজে শিক্ষকদের নৈতিক অবস্থান কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ছে। তাই শিক্ষকদের নিজ নিজ মর্যাদা ও সম্মান অটুট রাখতে হবে।


তিনি আরও বলেন, শিক্ষকদের জাতীয়করণের দাবির সঙ্গে আমরা একমত। এই যৌক্তিক দাবি আমি সরকারের কাছে উপস্থাপন করব। প্রধানমন্ত্রী ইতোমধ্যে শিক্ষকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন, যা অতি দ্রুত বাস্তবায়ন করা হবে। রাজশাহী জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষকদের জন্য যতটুকু করা সম্ভব, তা করার সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।