সোমবার, জুন ২২, ২০২৬

ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শহিদুলের মৃত্যুতে শোক

সংবাদ বিজ্ঞপ্তি ০৯ এপ্রিল ২০২৬ ১১:০১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৯ এপ্রিল ২০২৬ ১১:০১ অপরাহ্ন
ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শহিদুলের মৃত্যুতে শোক

রাজশাহী মহানগরীর ১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব শহীদ আলম শহীদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক রাসিক মেয়র বুলবুল ।


এক শোকবার্তায় মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল নেতা শহিদুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার এবং তার আত্মীয়- স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


সাবেক মেয়র বুলবুল আরও বলেন, বিএনপি নেতা শহিদুল জাতীয়তাবাদী আদর্শের সক্রিয় কর্মী ছিলেন। তার মৃত্যুতে দল একজন সক্রিয় কর্মীকে হারালেন।


ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শহিদুল আলম শহীদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি।

শোক বার্তা রাসিক প্রশাসক মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, রাজশাহী মহানগরীর ০১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শহিদুল আলম শহীদ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।