সংসদে বিরোধী দলের চতুর্থ দফা ওয়াকআউট
জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাসের পর প্রস্তাবিত সংশোধনী নিয়ে আপত্তি গ্রহণ না করায় ওয়াকআউট করেছে বিরোধী দল ও তাদের মিত্ররা। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে তারা সংসদ থেকে বেরিয়ে যান।
বিলটি পাসের সময় বিরোধী দলের পক্ষ থেকে বেশ কিছু সংশোধনীর প্রস্তাব আনা হয়েছিল। কিন্তু স্পিকার সেই আপত্তি বা সংশোধনীগুলো গ্রহণ না করায় বিরোধীদলীয় নেতা ক্ষোভ প্রকাশ করেন এবং জোটসহ একযোগে সংসদ থেকে ওয়াকআউট করার ঘোষণা দেন।
চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ নিয়ে চারবার ওয়াকআউট করলো বিরোধী দল। এর আগে সংসদ শুরুর দিন ১২ মার্চ প্রথমবার, ১ এপ্রিল দ্বিতীয়বার এবং গত ৯ এপ্রিল তৃতীয় দফায় বিভিন্ন ইস্যুতে তারা সংসদ কক্ষ ত্যাগ করেছিল। আজকের ঘটনাসহ তিন অধিবেশনে মোট চারবার এই প্রতিবাদী অবস্থান নিল বিরোধী দল।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন