মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি ১০ এপ্রিল ২০২৬ ১১:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১০ এপ্রিল ২০২৬ ১১:২২ অপরাহ্ন
নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীর মেহেরচন্ডী পূর্বপাড়া আদর্শ সংঘের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।  আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


রাবি অফিসার সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম ওরফে আনারুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবির আইবিএ এর প্রফেসর ড. এম গোলাম আরিফ, মহানগর বিএনপির সহ-সভাপতি মো. মোক্তার হোসেন ও জয়নাল আবেদিন শিবলী, মতিহার থানা বিএনপি সভাপতি মো. একরাম আলী, সাধারণ সম্পাদক মো. আল মামুন বাবু, রাবি মেডিকেল সেন্টার অতিরিক্ত প্রধান চিকিৎসক মো. মাশিউল আলম হোসেন, ২৬নং ওয়ার্ড পূর্ব বিএনপি সভাপতি মো. জামিল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শাহাদ আলী প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মতিহার থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম পাখি।