সোমবার, জুন ২২, ২০২৬

এবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরাইলের যুদ্ধবিরতির আলোচনা

সোনার দেশ ডেস্ক ১১ এপ্রিল ২০২৬ ০১:৪৭ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১১ এপ্রিল ২০২৬ ০১:৪৭ অপরাহ্ন
এবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরাইলের যুদ্ধবিরতির আলোচনা

দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘর্ষের অবসান ঘটিয়ে একটি টেকসই যুদ্ধবিরতির লক্ষ্যে আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে ইসরাইল ও লেবানন।

লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

আর এই আলোচনায় মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র। 

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় জানিয়েছে, দুই দেশের প্রতিনিধিরা মার্কিন পররাষ্ট্র দপ্তরে বৈঠকে বসবেন।

বৈঠকের উদ্দেশ্য হলো, যুদ্ধবিরতির ঘোষণা এবং সরাসরি আলোচনা শুরুর একটি তারিখ নির্ধারণ করা। 

জানা গেছে, এই আলোচনার আয়োজন করতে শুক্রবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরাইলের রাষ্ট্রদূত এবং লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।

তথ্যসূত্র: বিবিসি, বাংলানিউজ