সোমবার, আগস্ট ২৪, ২০২৬

আইরিশ বিমানবন্দরে মার্কিন সামরিক বিমানে হামলা, আটক ১

সোনার দেশ ডেস্ক ১২ এপ্রিল ২০২৬ ০৯:২৮ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১২ এপ্রিল ২০২৬ ০৯:২৮ অপরাহ্ন
আইরিশ বিমানবন্দরে মার্কিন সামরিক বিমানে হামলা, আটক ১
শনিবার বেলা ১১টার কিছু আগে ক্ষতি সৃষ্টির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। ছবি: ফেসবুক

আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে মার্কিন বিমানবাহিনীর একটি পরিবহন বিমানে ক্ষয়ক্ষতি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার কাউন্টি ক্লেয়ারের এই বিমানবন্দরে অননুমোদিত এলাকায় প্রবেশ করে ওই ব্যক্তি এই কাণ্ড ঘটান বলে পুলিশ জানিয়েছে।


আটক ব্যক্তির বয়স ৪০-এর কোঠায়। পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার বেলা ১১টার কিছু আগে ক্ষতি সৃষ্টির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরের একটি ট্যাক্সিওয়েতে দাঁড়িয়ে থাকা মার্কিন বিমানবাহিনীর সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমানের ওপর এক ব্যক্তি উঠে পড়েছেন। এ সময় তাকে উড়োজাহাজটিতে আঘাত করতে দেখা যায়।


ঘটনার পর পুলিশ ছাড়াও বিমানবন্দরের নিজস্ব পুলিশ, ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস এবং দায়িত্বরত প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নেন।


শ্যানন এয়ারপোর্ট গ্রুপের একজন মুখপাত্র জানিয়েছেন, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কার্যক্রম স্থগিত করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ১০টা ১৫ মিনিটে বিমান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।


তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, বাংলাট্রিবিউন