রামেক হাসপাতালে হাম উপসর্গে ভর্তি ১৫ শিশু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৫ শিশু ভর্তি হয়েছেন। হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় এদিনও কেউ মারা যায়নি।
রোববার (১২ এপ্রিল) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শনিবার (১১ এপ্রিল) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৫ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে।
রোববার সকালে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১৩ জন রোগী। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ভর্তি রোগীর সংখ্যা ১৫৬ জন। এখন পর্যন্ত ৫৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে।
শংকরকে বিশ্বাস বলেন, গত ৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন কোনো শিশুর মৃত্যু হয়নি, এটা ভালো দিক। হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।