সোমবার, জুন ২২, ২০২৬

ট্রাম্পের হরমুজ অবরোধের হুমকি, সংযম প্রদর্শনের আহ্বান চীনের

সোনার দেশ ডেস্ক ১৩ এপ্রিল ২০২৬ ০৯:২১ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৩ এপ্রিল ২০২৬ ০৯:২১ অপরাহ্ন
ট্রাম্পের হরমুজ অবরোধের হুমকি, সংযম প্রদর্শনের আহ্বান চীনের
চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কু চিয়াখুন। ছবি: সিএমজি

উপসাগরীয় অঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সম্ভাব্য অবরোধের হুমকির প্রশ্নে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় সোমবার এ আহ্বান জানালেন চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কু চিয়াখুন।


মুখপাত্র বলেন, গুরুত্বপূর্ণ এই জলপথ নিরাপদ, স্থিতিশীল ও অবাধ রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের সবার অভিন্ন স্বার্থের সঙ্গে জড়িত।


একই সঙ্গে জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ নিশ্চিত করতে চিন সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।


তথ্যসূত্র: সিএমজি, বাংলাট্রিবিউন