সোমবার, জুন ২২, ২০২৬

চৈত্রসংক্রান্তি দিয়ে প্রাণ ফিরল রাজশাহী সাধারণ গ্রন্থাগারের

নিজস্ব প্রতিবেদক ১৩ এপ্রিল ২০২৬ ০৯:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৩ এপ্রিল ২০২৬ ০৯:৩৬ অপরাহ্ন
চৈত্রসংক্রান্তি দিয়ে প্রাণ ফিরল রাজশাহী সাধারণ গ্রন্থাগারের

 রাজশাহীর ঐতিহ্যবাহী সাধারণ গ্রন্থাগারে আবার প্রাণ ফিরে পেয়েছে চৈত্র সংক্রান্তি উদযাপনের মধ্য দিয়ে। দীর্ঘ ৮ বছর পর চৈত্রসংক্রান্তির আয়োজন করা হয়। এর আগে ২০১৭ সালে সাধারণ গ্রন্থাগার ভেঙে ফেলা হয়। আট বছর এই গ্রন্থাগারের গেল ৯ মার্চ উদ্বোধন করা হয়। 


সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় গ্রন্থাগারের প্রাঙ্গণের মঞ্চে এই আয়োজনে অংশ নেয় রাজশাহীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। পুরাতন বছরকে বিদায় জানিয়ে সংগীত পরিবেশন করেন নবরাজ সাংস্কৃতিক গোষ্ঠী ও পরজ সাংস্কৃতিক একাডেমির শিল্পীরা। সঙ্গে ছিল কলতান আবৃত্তি কুঞ্জের পরিবেশনা।


রাজশাহীর সাহিত্য ও সংস্কৃতির অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত দেড়শো বছরের প্রাচীন লাইব্রেরিটির নতুন ভবন নির্মাণ কাজ শুরু হলে ২০১৮ সালের পর থেকে এখানে আর কোনো আয়োজন হয়নি। ৮ বছর পর আবারও চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে মুখরিত হলো স্থানটি।


আয়োজকরা জানান, আগামীকাল মঙ্গলবার পয়লা বৈশাখ আয়োজনে সকাল থেকেই কর্মসূচি আছে এখানে। বাঙালির নতুন বছর বরণে মঙ্গল শোভাযাত্রা, পান্তা উৎসব, চিত্রাংকন, সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটকের আয়োজন আছে এদিন।


এছাড়াও এদিন বিকেলে আলুপট্টি পদ্মা নদীর ধারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী থিয়েটার ও ভোর হলো।