সোমবার, জুন ২২, ২০২৬

সরকারি কলেজে অনিয়মের বিরুদ্ধে সড়ক অবরোধ, কলেজ গেটে তালা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৬ ১০:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৬ ১০:১৯ অপরাহ্ন
সরকারি কলেজে অনিয়মের বিরুদ্ধে সড়ক অবরোধ, কলেজ গেটে তালা

নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজের নানা অনিয়ম, দূর্নীতি ও শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। পরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আশ্বাসে বিক্ষোভ থেকে সরে আসেন শিক্ষার্থীরা।


সোমবার (১৩ এপ্রিল) সকালে কলেজ গেট সংলগ্ন রাস্তায় বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কলেজ গেটে তালা ঝুলে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে রাস্তায় যানজটের দুর্ভোগে পড়েন চলাচলকারী গাড়ি ও সাধারণ মানুষ।


শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের নানান অনিয়ম, দূর্নীতি ও শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি হস্তান্তর করলেও এখন পর্যন্ত কোন কার্যকর ব্যবস্হা গ্রহণ করেনি।


তাদের দাবি, কলেজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনে আবারও রাস্তায় নামবে শিক্ষার্থীরা।


থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যাচাই করে যথাযথ কর্তৃপক্ষের সাথে দ্রুতই আলোচনা করা হবে। সড়ক থেকে বিক্ষোভ প্রত্যাহার করায় শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।