মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

যুদ্ধে ইরানের ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার, ক্ষতিপূরণ আদায়ে অনড় তেহরান

সোনার দেশ ডেস্ক ১৪ এপ্রিল ২০২৬ ০৭:৪১ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৪ এপ্রিল ২০২৬ ০৭:৪১ অপরাহ্ন
যুদ্ধে ইরানের ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার, ক্ষতিপূরণ আদায়ে অনড় তেহরান
ইরানের ক্ষয়ক্ষতি। ফাইল ছবি: এপি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন ডলার বলে জানিয়েছে তেহরান। তবে এই পরিমাণ এখনো চূড়ান্ত নয় এবং ভবিষ্যতে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির এক মুখপাত্র। ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এ খবর জানিয়েছে।


রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হিসাব তুলে ধরেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। তিনি জানান, ক্ষয়ক্ষতির এই বিশাল অঙ্ক পুনরুদ্ধারকে ইরান এখন কূটনৈতিক অগ্রাধিকার দিচ্ছে।


মোহাজেরানি বলেন, আমাদের আলোচনাকারী দল বর্তমানে যে বিষয়গুলো নিয়ে কাজ করছে এবং যা ইসলামাবাদ আলোচনাতেও গুরুত্ব পেয়েছে, তা হলো যুদ্ধের ক্ষতিপূরণ আদায়।  সাধারণত ক্ষয়ক্ষতি কয়েকটি স্তরে মূল্যায়ন করতে হয়।


তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলায় ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ বর্তমানে প্রায় ২৭০ বিলিয়ন ডলার বলে ধারণা করা হচ্ছে।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন