সোমবার, জুন ২২, ২০২৬

পত্নীতলায় বাংলা নববর্ষ উদযাপন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৬ ০৮:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৬ ০৮:১৭ অপরাহ্ন
পত্নীতলায় বাংলা নববর্ষ উদযাপন

নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত যথাযথ মর্যাদায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বৈশাখী শোভাযাত্রা বের হয়।   


শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন। শোভাযাত্রাটি নজিপুর পৌর এলাকার প্রধান-প্রধান সড়ক প্রদিক্ষণ করে।


এসময় মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, পত্নীতলা থানার ওসি নিয়ামুল হক ও থানার তদন্ত (ওসি) আবু তালেব, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।


পরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের চত্বরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, স্থানীয় সংগীত ব্যক্তিত্ব ও শিল্পী এবং সকল শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানটি উপভোগ করেন। পরে আমন্ত্রিত অতিথিরা পান্তা-ভর্তা খাওয়ার আয়োজনে যোগ দেন।