মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

সাপাহারে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে মতবিনিময় সভা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৬ ০৮:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৬ ০৮:২১ অপরাহ্ন
সাপাহারে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে মতবিনিময় সভা

নওগাঁ সাপাহারে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে সংসদ সদস্যের সাথে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ফরিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি বেনু চৌধুরী, সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, বন কর্মকতা সাহাদাত হোসেন, সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া আলম, সাংবাদিক তছলিম উদ্দিন, বাবুল আকতার, সংস্থাটির প্রতিষ্ঠাতা সোহানুর রহমান সবুজ।


মতবিনিময় সভার সভাপতিত্ব করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ও সংস্থাটির প্রধান নির্বাহী আব্দুল্লাহ আল মামুন। সভাটি সঞ্চালনা ও পরিবেশনা করেন সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক কারিম, সহকারী সাধারণ সম্পাদক শামিম রেজা। 


সভায় আলোচকরা জবই বিলের জীববৈচিত্র্য সংরক্ষণে প্রয়োজনীয় সংখ্যক বৃক্ষরোপণ ও বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষিত অঞ্চল গড়তে কাজ করতে চায়। সংস্থার সাধারণ সম্পাদক ও সহসাধারণ সম্পাদ বিলে ইকো-ট্যুরিজম পার্ক করতে এমপির কাছে আহ্বান জানান। তিনি সংস্থার কাজকে সাধুবাদ জানান এবং পাশে থাকার কথা ব্যক্ত করেন।


সভায় সকলের কাছে জীববৈচিত্র্য সংরক্ষণে চারা বিতরণ করে প্রধানমন্ত্রীর ২০ কোটি চারা রোপনের সহায়ক হয়। সভা শেষে তিনি সবার সাথে উপজেলা পরিষদ পুকুর পাড়ে ২টা জাম ও কাঁঠাল চারা রোপণ করেন।