সোমবার, জুন ২২, ২০২৬

মান্দায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মান্দা প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৬ ০৯:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মান্দা প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৬ ০৯:১১ অপরাহ্ন
মান্দায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রেণ পুনরুত্থান’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর মান্দা উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে গিয়ে শেষ হয়। 


শোভাযাত্রার নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। পরে পরিষদ মুক্তমঞ্চ সোপানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সার্থীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  


বর্ষবরণ উপলক্ষে মান্দা উপজেলা প্রশাসন গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি ও বদন খেলা, শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এদিন বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে। পরে রাফেল ড্রসহ পুরস্কার বিতরণ করা হয়। 


এছাড়া পরিষদ সংলগ্ন মাঠে তিনদিন ব্যাপি বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।